News Flash

  • Home
  • Uncategorized
  • হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৌদি আরবের রাজপুত্র
Image

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৌদি আরবের রাজপুত্র

রিয়াদ, ৬ নভেম্বর(হি.স.): হেলিক্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি আরবের রাজপুত্র। ইয়েমেন সীমান্তের কাছে হেলিক্টার দুর্ঘটনায় নিহত হন সৌদি আরবের আসির রাজ্যের ডেপুটি গভর্নর তথা রাজপুত্র মানসৌর বিন মাকরিন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর হেলিকপ্টারে থাকা অন্যান্য আধিকারিকরাও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রশাসনের পক্ষ দুর্ঘটনাগ্রস্ত এলাকায় একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে।
অন্যদিকে সৌদি প্রশাসন সূত্রের অনুমান করা হচ্ছে ইমেনের থেকে ওই হেলিক্টারকে লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছোড়া হয়। আর তা থেকে এই দুর্ঘটনা। সৌদি আরবের সিংহাসনের অন্যতম দাবিদার রাজপুত্র মাকরিন বিন আব্দুল আজিজের ছেলে হচ্ছে মানসৌর বিন মাকরিন। মাকরিনকে প্রাপ্য অধিকার থেকে সরিয়ে তার সৎভাই সলমন ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন।
এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশের ১১ জন রাজপুত্র ও চারজন মন্ত্রীর বিরুদ্ধে বর্তমান রাজা সলমনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top