News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০১ থেকে দূরশিক্ষার সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সকে বেআইনী ঘোষণা সুপ্রিম কোর্টের

২০০১ থেকে দূরশিক্ষার সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সকে বেআইনী ঘোষণা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ গত ষোল বছরে ডিমড ইউনিভার্সিটিগুলি থেকে করেসপন্ডেন্স কোর্সে করা সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স বেআইনী বলে জানাল সুপ্রিম কোর্ট৷ ফলে অসংখ্য ছাত্রছাত্রীও ঐ সার্টিফিকেটের মাধ্যমে চাকুরি পাওয়া হাজারো তরুন তরুণী চরম বিপাকে পড়লেন৷ বিচারপতি এ কে গোয়েল ও ইউইউ ললিতের বেঞ্চ বলেছে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন বা ইজিসি ও অল ইন্ডিয়া কাউন্সিল ফল টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই দূরশিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে স্বীকৃতি দেয় না৷ ডিসট্যান্স এডুকেশন বা ডিসিই এই কোর্সগুলিকে যে স্বীকৃতি দিয়েছে তা আইনসিদ্ধ নয়৷
দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে, ডিমড ইউনিভার্সিটিগুলি নিয়ন্ত্রণ করার জন্য একটি তত্ত্বাবধান প্রক্রিয়া তৈরী করতে৷ কারণ ইউজিসি শিক্ষার বাণিজ্যিকিকরণ রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে তারা৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই ডিমড ইউনিভার্সিটি তকমা খতিয়ে দেখার জন্যও তারা কেন্দ্রকে নির্দেশ দিয়েছে৷
২০০১ এ এআইসিটিই দূরশিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোর্স নাকচ করে দেওয়ার পরও এভাবেই ডিপ্লোমা দিচ্ছিল জেআরএন রাজস্থান বিদ্যাপীঠ, রাজস্থানেরই ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউট ও তামিলনাড়ুর বিনায়ক মিশনস রিসার্চ ফাউন্ডেশন৷ এদের কোর্সের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে৷ সর্বোচ্চ আদালত সমস্ত ডিমড ইউনিভার্সিটিকে এআইসিটিইর অনুমোদন ছাড়া করেসপন্ডেন্স কোর্স চালাতে নিষেধ করেছে৷ যে সব সরকারি আধিকারিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০১ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলিকে কোর্স চালানোর অনুমতি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত৷
তবে যেসব পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়গুলিতে ২০০১-২০০৫ এর মধ্যে ভর্তি নিয়েছিলেন, তাদের জন্য সামান্য স্বস্তির ব্যবস্থা করেছে সুপ্রিম কোর্ট৷ এআইসিটিইর আওতায় নতুন করে একটি পরীক্ষায় বসে তাতে পাশ করলে ডিপ্লোমা ফেরত পাবেন তারা৷ পরীক্ষা পাশ করার দুটি সুযোগ তারা পাবেন৷ কিন্তু, আদালত জানিয়ে দিয়েছে ২০০৫ এর পর যারা এই কোর্স করেন, তারা এই কোর্সের অনুমোদন নেই তা জেনেই ভর্তি হন৷ তাই তাদের সার্টিফিকেটি বাতিল বলে গণ্য করা হবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top