News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রবিক্ষোভ শালগড়া দ্বাদশে, অনির্দিষ্টকালের ক্লাস বয়কট
Image

ছাত্রবিক্ষোভ শালগড়া দ্বাদশে, অনির্দিষ্টকালের ক্লাস বয়কট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ নভেম্বর৷৷ বৃহস্পতিবার অনুমানিক দুপুর দুইটা নাগাদ শালগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ক্লাশ চলাকালীন বহিরাগত এক যুবক উন্মত্ত অবস্থায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে ক্লাসের এক ছাত্রকে টেনে নিয়ে মারধোর করে বলে অভিযোগ৷ জানা যায় ঐ বহিরাগত যুবক শালগড়া এস এফ আই নেতা বলে জানা গিয়েছে৷ অভিযোগে জানা যায়, ঐ এসএফআই নেতা দ্বাদশ শ্রেণীর ছাত্রকে মারধোর করার সময় তার বন্ধু রক্ষা করতে আসলে তাকেও রেহাই দেয়নি৷ ক্ষুব্ধ ছাত্ররা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিটক বিষয়টি জানিয়ে বিচারের জন্য বলেন৷ যথারিতী শিক্ষক ছাত্রছাত্রীদের  বিচার কিংবা মিমাংসা করার জন্য আশ্বাস দেয়৷ কিন্তু জানা যায়, শিক্ষক বিষয়টি তালবাহানা করে  এড়িয়ে যাওয়ার জন্য শুক্রবার বিদ্যালয় থেকে অন্য কাজে অজুহাতে পালিয়ে যায় বলে অভিযোগ করে৷ তাই ক্ষুব্ধ ছাত্ররা বিদ্যালয়ে ক্লাশ বয়কট করে যতদিন পর্যন্ত ঘটনার সুষ্ট বিচার না হবে ততদিন পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ থাকবে বলে জানায়৷ যদিও ক্ষুব্ধ ছাত্রদের চোখ বাড়িয়ে ঘটনার ধামা চাপা দেওয়ার জন্য এস এফ আই অন্যান্য নেতারা ছুটে যায় বিদ্যালয়ে৷ কিন্তু ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঐ নেতাদের কথা কর্ণপাত না করে তাদের ক্লাশ বয়কট অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়৷ সবচেয়ে আশ্চার্য্য বিষয় হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৪৮ ঘন্টার পরও বহিরাগত ঐ যুবকের বিরুদ্ধে এখনোও পর্যন্ত কোনো মামলা রুজু করেননি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top