News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের বিচারপতি হচ্ছেন অরিন্দম লোধ, অনিশ্চয়তায় দাতামোহন
Image

হাইকোর্টের বিচারপতি হচ্ছেন অরিন্দম লোধ, অনিশ্চয়তায় দাতামোহন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন আইনজীবী অরিন্দম লোধ৷ সুপ্রিমকোর্টের কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করেছে৷ এদিকে, জুডিশিয়াল অফিসার দাতামোহন জমাতিয়ার ক্ষেত্রে কলেজিয়াম আরো রিপোর্ট চেয়েছে৷
বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি এবং একজন বিচারপতি রয়েছেন৷ বিচারপতি ইউবি সাহা এবং বিচারপতি এসসি দাস অবসরে যাওয়ার পর ত্রিপুরা হাইকোর্টে দুজন বিচারপতির পদ শূন্য হয়৷ সম্প্রতি বিচারপতি সুভাশিষ তলাপাত্রের সাথে আলোচনাক্রমে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্মতিতে আইনজীবী অরিন্দম লোধ এবং জুডিশিয়াল অফিসার দাতামোহন জমাতিয়াকে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্তির সুপারিশ করেছিলেন মুখ্য বিচারপতি টি ভাইপেই৷ এই সুপারিশের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে সুপ্রিমকোর্টের কলেজিয়াম আইনজীবী অরিন্দম লোধের নাম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে সুপারিশ করেছে৷ জুডিশিয়াল অফিসার দাতামোহন জমাতিয়াকে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্তির ক্ষেত্রে আরো কিছু রিপোর্টের অপেক্ষায় রয়েছে সুপ্রিমকোর্টের কলেজিয়াম৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top