News Flash

  • Home
  • Uncategorized
  • রেলমন্ত্রীর সফর বাতিল, পিছিয়েছে উদয়পুর-গর্জি পরিষেবার উদ্বোধন
Image

রেলমন্ত্রীর সফর বাতিল, পিছিয়েছে উদয়পুর-গর্জি পরিষেবার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রেলমন্ত্রী পিয়ূষ গোয়েলের ত্রিপুরা সফর বাতিল হয়েছে৷ ফলে, উদয়পুর-গর্জি রেল পরিষেবার উদ্বোধন

রেলমন্ত্রী পিয়ূষ গোয়েল

আবারো পিছিয়েছে৷ রেলমন্ত্রীর এই সফর বাতিল সম্পর্কে বিস্তারিত কোন কারণ জানা সম্ভব হয়নি৷ এদিকে, রেলমন্ত্রীর সফর বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই গর্জিবাসি কিছুটা হতাশ হবেন বলে ধারণা করা হচ্ছে৷

শুক্রবার মহাকরণে পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, আগামী ৫ ও ৬ নভেম্বর রেলমন্ত্রীর রাজ্য সফর বাতিল হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আজ রাজ্য সরকারকে এই সূচনা দিয়েছেন৷ পরিবহন সচিব জানান, রেলমন্ত্রীর সফর সূচিতে উদয়পুর-গর্জি রেললাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার বিষয়টি ছিল৷ তাছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে দুই দিন থেকে বাড়ানোর ঘোষণা দেওয়ার কথা ছিল৷ স্বাভাবিকভাবেই রেলমন্ত্রীর সফর বাতিল হয়ে যাওয়ায় তা আপাতত হচ্ছেনা৷

এদিকে, আগামীকাল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার এনকে প্রসাদ রাজ্যে আসছেন৷ মূলত, আগরতলা সাব্রুম ব্রডগেজ লাইনের নির্মাণ কাজের স্থিতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে পরিবহন সচিব জানিয়েছেন৷

এদিন পরিবহন সচিব বলেন, গত পরশু রেলওয়ের আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ মূল আলোচ্য বিষয় ছিল বিলোনিয়া এবং সাব্রুম পর্যন্ত রেলপথ নির্মাণে কাজের স্থিতি কি পর্যায়ে রয়েছে তা নিয়ে৷ তিনি জানান, রেলপথ নির্মাণে বিশেষ কোন সমস্যা নেই৷ ২০১৮ সালের মার্চে বিলোনিয়ায় এবং ২০১৯ সালের জুন মাস নাগাদ সাব্রুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ সমাপ্ত হবে৷ সূত্র অনুসারে জানা গেছে, রেলপথ নির্মাণে বিলোনিয়া পর্যন্ত কোন সমস্যা না থাকলেও, বিলোনিয়া থেকে সাব্রুম পর্যন্ত কিছু জায়গায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি৷ তবে, তা খুব শীঘ্রই সম্পন্ন করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে আশ্বাস দেওয়া হয়েছে৷

এদিকে, আগরতলা-আখাউড়া রেল সংযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য ভারত-বাংলা স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী ডিসেম্বর মাসে আগরতলায় অনুষ্ঠিত হবে৷ গত বৈঠকটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল৷ এদিকে, এই রেল সংযোগের ক্ষেত্রে ভারতের অংশে মোট ৭২ একর জমির মধ্যে ৬৭ একর জমি ইতিমধ্যে রাজ্য সরকার রেলওয়েকে হস্তান্তর করেছে৷ বাকি ৫ একর ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানা গেছে৷ বাংলাদেশের অংশে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে৷ ২০১৮ সালে ডিসেম্বরের মধ্যে ভারতের অংশে এবং ২০১৯ সালের জানুয়ারীর মধ্যে বাংলাদেশের অংশে রেললাইন নির্মাণ সমাপ্ত করার টার্গেট নেওয়া হয়েছে বলে জানা গেছে৷ ২০১৯ সালের জানুয়ারীতেই আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হউক, সেই চেষ্টা চলছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top