নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : রাজধানী এক্সপ্রেসে এবার যাত্রীদের দেওয়া হবে পরিবেশবান্ধব হাত মোছার তোয়ালে এবং বালিশের ডাকার কাপড়। একবার ব্যবহারের পর যা ফেলে দিলে মিশে যাবে প্রকৃতির সঙ্গে। এর ফলে পশ্চিম রেলওয়েজের আর্থিক লাভ তো হবেই, পাশাপাশি মাঝে মাঝেই যে পরিছন্নতার অভাবের অভিযোগ ওঠে, সেই সমস্যাও মিটবে।
পশ্চিম রেলওয়েজ সূত্রে খবর, প্রতিমাসে ৫ থেকে ৬টি অপরিচ্ছন্নতার অভিযোগ ওঠে। আবার অনেক যাত্রী ব্যবহারের পরে হাত মোছার তোয়ালে এবং বালিশের ঢাকনা চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ আছে রেলওয়েজের তরফে। অভিযোগ, প্রতি মাসে ৭০টিরও বেশি চুরির ঘটনা ঘটে। গতবছর পরীক্ষামূলক কিছুদিনের জন্য এই পরিবেশবান্ধব তোয়ালে এবং বালিশের ঢাকনা ব্যবহার করা হয়েছিল। ৯০ শতাংশ যাত্রীই এই পরিষেবায় সন্তোষজনক মতামত দিয়েছেন। রেলবোর্ডের এক কর্তার অভিযোগ, ‘যাত্রীরা হাত মোছার তোয়ালে দিয়ে অনেকসময় জুতোও পরিষ্কার করেন। এগুলো সচেতনতার অভাব। পরে সেই তোয়ালে পরিষ্কার করতে সমস্যা হয়। আশা করছি নতুন ব্যবস্থায় এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলো পাল্টাবে।।
রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের এবার পরিবেশবান্ধব তোয়ালে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















