News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পৃথক দুর্ঘটনায় মৃত ৯, আহত ৮
Image

উত্তর প্রদেশে পৃথক দুর্ঘটনায় মৃত ৯, আহত ৮

মথুরা, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন| পৃথক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৮ জন| শুক্রবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ছাত্তা সাইড থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল একটি সিএনজি অটো| ২ নম্বর জাতীয় সড়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজি অটোর সংঘর্ষে মৃত্যু হয় ৪ শিশু সহ ৬ জনের| দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন| আহতদের তড়িঘড়ি নিকটবর্তী চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিত্সার পর পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়|
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে যমুনা এক্সপ্রেসওয়েতে| নয়ডা অভিমুখে ছুটে যাওয়া গাড়ির সঙ্গে ক্যান্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের| তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে নরসিপুরম ক্রসিংয়ের কাছে| মোটরবাইক ও স্কুটারের সংঘর্ষে প্রাণ হারান ২৫ বছর বয়সি এক যুবতী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top