News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের আহ্বাণ
Image

ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের আহ্বাণ

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): রাজধানীতে শুক্রবার থেকে শুভারম্ভ হল ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া-২০১৭’ অর্থাত্ আন্তর্জাতিক খাদ্য উত্সব| আগামী তিন দিন ধরে চলবে এই উত্সব| অনুষ্ঠানে অংশ নিচ্ছে ৩০টি দেশের অন্তত ২০০টি কোম্পানি| অন্তত ২০০০ প্রতিযোগী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন| শুক্রবার বিজ্ঞান ভবনে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই উত্সবের মাধ্যমে দেশের বিভিন্ন রকমের খাবারকে বিশ্বের সামনে তুলে ধরা যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণে আরও বেশি করে বিনিয়োগের আহ্বাণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, এখন বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সেক্টরের অংশগ্রহণ বেড়েছে| তবে, কন্ট্র্যাক্ট ফার্মিং, কাঁচা মাল সরবরাহ ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিতে আরও বেশি করে বিনিয়োগের প্রয়োজন রয়েছে| প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সব থেকে বড় উপভোক্তা হলেন প্রতিদিনের লক্ষ লক্ষ ট্রেন যাত্রী| বাড়িতে তৈরি আচার,চাটনি, পাঁপড়, মোরব্বা সকলের ভালো লাগে, ফলে খাদ্য প্রক্রিয়াকরণের বাজারে এদেশে চিরকালই ভাল|
প্রসঙ্গত, ভারতে এই প্রথমবার আন্তর্জাতিক খাদ্য উত্সব অনুষ্ঠিত হতে চলেছে| খাদ্য প্রক্রিয়াকরণে আরও বেশি বিনিয়োগ টানতে এবার ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭-র আয়োজন করেছে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক ও বণিক সভা সিআইআই| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন লাতভিয়ার প্রধানমন্ত্রী| অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্যান্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিরাও| এছাড়াও আর্মেনিয়ার প্রেসিডেন্টও খাদ্য উত্সবে যোগ দিচ্ছেন| বিশেষজ্ঞদের মতে, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হল, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণে আরও উত্সাহ প্রদান করা| স্বাভাবিকভাবেই এর ফলে কৃষকরা উপকৃত হবেন|
এদিন বহু বিদেশি অতিথিদের সামনে জিএসটি-র কার্যকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী| সেই সঙ্গে সহজে ব্যবসার নিরিখে ভারতের ৩০ ধাপ উঠে আসাও জোর গলায় ঘোষণা করেন প্রধানমন্ত্রী| তিনি বলেছেন, ‘ভারত এখন বিশ্বের অন্যতম দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top