News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচদিন ব্যাপী নৃত্য উৎসব নৃত্য সনরচনার উদ্বোধন
Image

পাঁচদিন ব্যাপী নৃত্য উৎসব নৃত্য সনরচনার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ সর্বে ভবন্ত সুখিনম-এই কুচিপুড়ি নৃত্য নাটিকার মাধ্যমে শুরু হয় আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পাঁচদিন ব্যাপী এক নৃত্য উৎসব নৃত্য সনরচনা৷ সঙ্গীত নাটক একাডেমী, তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমী নৃত্য বিভাগের ডেপুটি সেক্রেটারী হেলেন আচার্য্য, প্রখ্যাত নৃত্য শিল্পী ও লেখিকা লক্ষ্নী বিশ্বনাথন প্রমুখ৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বোধনী ভাষণে সঙ্গীত নাটক একাডেমীকে এরকম একটি উৎসবের আয়োজনের জন্য শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, এই উৎসব আমাদের নতুন শিল্পীদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা গ্রহণ করবে৷ তাঁরা অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ পাবে৷ নৃত্যের গুরুত্বের কথা উল্লেক করে মুখ্যমন্ত্রী বলেন, যখন ভাষার আবিস্কার হয়নি তখনও মানুষ নৃত্যের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতো৷ এখন সভ্যতার বিকাশের সাথে সাথে হাজার হাজার ভাষার জন্ম হলেও নৃত্যের গুরুত্ব মোটেও কমেনি, তার আকর্ষণ আরও বেড়েছে৷ নৃত্যকে ব্যবহার করে শিশুরা তাদের জীবনের প্রাথমিক ধাপে জীবন সম্পর্কিত অকছু শিখতে পারবে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী আরো বলেন, সংসৃকতি জগতের ব্যক্তিরাও তাঁদের শিল্পের মাধ্যমে সমাজের কল্যাণে তাঁদের বিশেষ ভূমিকা পালন করতে পারবেন৷ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড স্বপ্ণা সুন্দরীর নেতৃত্বে উপস্থাপিত কুচিপুড়ি নৃত্য নাটিকার শিল্পীদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top