News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ধর্মীয় বিভাজন প্রতিহত করার আহ্বান যুব বিষয়ক মন্ত্রীর
Image

দেশে ধর্মীয় বিভাজন প্রতিহত করার আহ্বান যুব বিষয়ক মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২ নভেম্বর৷৷ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে সোনামুড়ার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান এন সি

সহিদ চৌধুরী

ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উৎসব৷ আজ দুপুরে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়৷ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ এন সি আই এবং অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা র্যালীতে অংশ গ্রহণ করেন৷ র্যালী শেষে সোনামুড়া টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী৷ অন্যান্যদের মধ্যে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন কমলা মজুমদার, ভাইস চেয়ারপার্সন আবু তাহের, প্রাক্তন মন্ত্রী তথা বিদ্যালয়ের ছাত্র বিল্লাল মিয়া, কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমল কুমার রায়, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ উপস্থিত ছিলেন৷ ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মানুষকে সচেতন করার জন্য শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে৷ ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা নেয়ার জন্য শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে৷ ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গহঠনে ভূমিকা নেওয়ার জন্য গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, বিভিন্ন সমস্যায় দেশ আজ নিমজ্জিত৷ ধর্ম নিরপেক্ষতার আদর্শ ভুলে ধর্মীয় বিভাজন তৈরীর চেষ্টা হচ্ছে৷ তা প্রতিহত করতে ছাত্রছাত্রীদের বিশেষ ভূমিকা নিতে হবে৷ বিভেদকামী শক্তিকে প্রতিহত করে দেশ ও রাজ্যের উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান৷ বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত রয়েছেন৷ বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাজ্যের শিক্ষার উন্নয়নে জনশিক্ষা আন্দোলনের ভূমিকার কথা উল্লেখ করেন৷ যার ফলশ্রুতিতে রাজ্যে বর্তমানে শিক্ষায় ব্যাপক সম্প্রসারণ ঘটেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া আলোচনায় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরেন৷ অনুষ্ঠানে এন সি আইর প্রধান শিক্ষক সুশান্ত চক্রবর্তী এবং জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধও বক্তব্য রাখেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top