News Flash

  • Home
  • Uncategorized
  • এসআইটি’র ব্যবসা বন্ধ করুন, বামফ্রন্ট সরকারকে হুশিয়ারী হিমন্তবিশ্ব’র, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিজেপির সংসদীয় টিম আসছে ১০ নভেম্বর
Image

এসআইটি’র ব্যবসা বন্ধ করুন, বামফ্রন্ট সরকারকে হুশিয়ারী হিমন্তবিশ্ব’র, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিজেপির সংসদীয় টিম আসছে ১০ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর ৷৷ এসআইটি’র ব্যবসা বন্ধ করুন, রাজ্য সরকারকে এবিষয়ে কড়া হুশিয়াড়ি দিয়ে নেডা’র আহ্বায়ক

বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে নেডার আহ্বায়ক তথা আসামের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

হিমন্তবিশ্ব শর্মা জানালেন, আগামী ১০ নভেম্বর বিজেপি’র সংসদীয় প্রতিনিধি দল রাজ্য সফরে আসছেন৷ আইন শৃঙ্খলার প্রশ্ণে তাঁদের এই সফর বলে শ্রী শর্মা জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট তৈরি করে আগামী সংসদ অধিবেশনে বিজেপির সাংসদরা তা তুলে ধরবেন৷ রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের চড়ম সীমায় পৌঁছে গেছে, এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করবেন দলীয় সাংসদরা৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হিমন্তবাবু এইভাবেই রাজ্য সরকারকে হুশিয়াড়ি দিয়ে সতর্ক করেছেন৷

শ্রী শর্মার বক্তব্য, কল্পনা দাস হত্যা মামলায় তাঁর স্বামী জিতেন দাস সহ সকল অভিযুক্ত বেকসুর খালাস হয়েছেন৷ তাঁর প্রশ্ণ, তাহলে কল্পনা দাসকে কে খুন করেছে৷ তিনি বলেন, এসআইটি সিপিএমের ‘বি’ টিম৷ তাই, সিপিএম নেতা জিতেন দাস স্ত্রী খুনের দায়ে গ্রেপ্তার হওয়ার পর কাস্টডি ট্রায়াল চালিয়েও রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কোন সাফল্য এনে দিতে পারেনি৷ হিমন্তবাবুর সাফ কথা, পার্টির নির্দেশ মোতাবেক পুলিশি তদন্তের কারনেই এমনটা হয়েছে৷ তাই তাঁর মনে হচ্ছে, সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডেও এসআইটির তদন্তে একই ফলাফল মিলবে৷ এইজন্য দোষিদের উপযুক্ত বিচারের জন্য সিবিআই ভিন্ন অন্য কোন বিকল্প নেই বলে তিনি দাবি করেন৷

এই দাবি নিয়ে তাঁর যুক্তি, এসআইটি আইনগত ভাবে কোন কাজ করছেনা৷ আদালতের পর্যবেক্ষণ এসআইটির কোন মূল্য নেই৷ গত ২০ সেপ্ঢেম্বর মান্দাই এলাকায় একজন গাড়ির চালক জীবন দেবনাথ নিখোঁজ হয়েছিলেন৷ তাকে এখনো খুঁজে বের করতে পারেনি রাজ্য পুলিশ৷ হিমন্তবাবুর কটাক্ষ, রাজ্য সরকার আইন শৃঙ্খলা নিয়ে ব্যর্থ তা বলছিনা, তাঁরা এটা নিয়ে খেলছে৷ তাঁর মতে, রাজ্য সরকার রাজ্যে মানবাধিকার পুরোদমে লঙ্ঘিত করছে৷ তাই তিনি হুশিয়াড়ির সুরে সতর্ক করে বলেন, এমন রাস্তায় যাওয়া ঠিক হবেনা৷

হিমন্তবিশ্ব বলেন, রাজ্য সরকার পুলিশের নামে ‘বি’ টিম চালাচ্ছে৷ সুপ্রিয়া মগ এবং প্রিয়াঙ্কা রিয়াঙের রহস্যজনক মৃত্যুর পর ময়না তদন্ত করানো হয়নি৷ এমনটা কেন হল, রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছেন তিনি৷ কারন, এবিষয়ে জনজাতি জনগণ যথেষ্ট উদ্বিগ্ণ৷ সাথে তিনি যোগ করেন, সম্প্রতি সীমান্ত এলাকায় বিএসএফের কমান্ডেন্ট দীপক মন্ডলকে খুন করা হয়েছে৷ ঐ ঘটনায় কাউকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ৷

এসমস্ত কারণে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন বিজেপির এক সংসদীয় প্রতিনিধি দল, জানালেন হিমন্তবাবু৷ সাথে তিনি এও জানান, সংসদের আসন্ন শীতকালিন অধিবেশনে স্থান পাবে ত্রিপুরা সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়টিও৷
নেডা’র আহ্বায়ক জানান, আগামী ১০ নভেম্বর সংসদীয় প্রতিনিধি দলটি রাজ্য সফরে আসবেন৷ রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিক খোঁজ খবর নেবেন৷ আগামী সংসদ অধিবেশনে রাজ্যের পরিস্থিতি বিজেপি সাংসদরা তুলবেন৷ রাজ্যের মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে তাও সংসদে জানাবেন সাংসদরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top