News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরনগরে আখ খেত উদ্ধার মহিলার মৃতদেহ, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

মুজাফফরনগরে আখ খেত উদ্ধার মহিলার মৃতদেহ, তদন্ত শুরু করেছে পুলিশ

মুজাফফরনগর, ২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুজাফফরনগরে আখ খেত থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ| বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, খাতৌলি থানার অন্তর্গত রসুলপুর গ্রামে আখ খেত থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ| খাতৌলি পুলিশ স্টেশনের এসএইচও পি পি সিং জানিয়েছেন, ‘মৃত মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এছাড়া দুই হাত বাঁধা ছিল ওই মহিলার|’
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধর্ষণের পর ওই মহিলাকে খুন করা হয়েছে| মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top