News Flash

  • Home
  • Uncategorized
  • রায়বরেলিতে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ২৬, আহতদের সঙ্গে দেখা করলেন রাহুল
Image

রায়বরেলিতে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ২৬, আহতদের সঙ্গে দেখা করলেন রাহুল

রায়বরেলি, ২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রায়বরেলি জেলার উঞ্চাহারে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি)-র বিদ্যুত উত্পাদন কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬| এই ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৮০| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা এখনও আশঙ্কাজনক| তাঁদের এলাহাবাদ এবং লখনউ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| উত্তর প্রদেশের মুখ্যসচিব অরবিন্দ কুমার জানিয়েছেন, বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬| মুখ্যসচিব আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব রকম প্রশাসনিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন| ইতিমধ্যে মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|
বুধবার বিকেল তিনটে নাগাদ উঞ্চাহারের বিদ্যুত উত্পাদন কেন্দ্রে বয়লার পাইপে জোরালো শব্দে বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই সেখান থেকে বেরিয়ে আসে গরম বাষ্প ও গ্যাস| দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা কর্মীরা আগুন ও গরম বাষ্পে ঝলসে যান| মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে| অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইন ও শৃঙ্খলা) অরবিন্দ কুমারের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| অনেকেই শরীরের ৯০ শতাংশ দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| বুধবার রাতে হাসপাতাল পরিদর্শনে যান উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য| চিকিত্সকদের সম্ভাব্য চিকিত্সা করার নির্দেশ দিয়েছেন তিনি|
এদিকে, গুজরাট সফর কাঁটছাট করে বৃহস্পতিবার রায়বরেলি যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| সেখানে গিয়ে এনটিপিসি-র বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাহুল গান্ধী| হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখাও করেন রাহুল গান্ধী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top