News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুবিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে কমল হাসান
Image

হিন্দুবিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে কমল হাসান

চেন্নাই, ২ নভেম্বর (হি.স.) : নিজের রাজনৈতিক জীবন শুরু করার আগে বড় ধরণের বিতর্কের মুখে পড়লেন বর্ষীয়ান তামিল অভিনেতা কমল হাসান। সন্ত্রাস তথা জঙ্গিবাদ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেছেন হিন্দুদের মধ্যেও জঙ্গি মানসিকতার প্রবেশ ঘটেছে। তার মতে হিংসার কোন স্থান না ছিল হিন্দু ধর্মে। তাই আলাপ, আলোচনায় বিশ্বাসী ছিল হিন্দু ধর্ম। কিন্তু সম্প্রতি সব পাল্টে গিয়েছে। এখন বিভিন্ন হিন্দুবাদী সংগঠনের মধ্যেও ঢুকে পড়েছে জঙ্গি মানসিকতা বলে জানান কমল হাসান। তার মতে অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে হিন্দু সংগঠনগুলি উচিত নিজের দিকে তাকানো।
উল্লেখ্য সূত্রের খবর অনুযায়ী আগামী ৭ নভেম্বর নিজের জন্মদিনে নতুন দল ঘোষণা করতে চলেছেন কমল হাসান। জাতীয়স্তরের রাজনীতিতে নিজের গুরুত্ব জাহির করতে তথা তামিল রাজ্য রাজনীতিতে নিজের জমি শক্ত করতে এমনি বিতর্কিত মন্তব্য করলেন কমল হাসান বলে জানাগিয়েছে। ইতিমধ্যে চলতি বছরে রাজনৈতিক জোট তৈরি করার জন্য দিল্লি মুখ্যমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে যে তিনি যোগ দেবেন না তা আগেই ইঙ্গিত করেছিলেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top