News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে দেশি কুকুর নিয়োগ করতে চলেছে সেনাবাহিনী
Image

কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে দেশি কুকুর নিয়োগ করতে চলেছে সেনাবাহিনী

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে বিদেশি কুকুরের পাশাপাশি দেশি কুকুরও নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি দমনে জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, গ্রেট সুইস মাউন্টেনদের মতো বিদেশি কুকুরেরই দাপট এতদিন পর্যন্ত ছিল ভারতীয় সেনাবাহিনীতে। এবার জঙ্গি মোকাবিলায় নিয়োগ হতে চলেছে দেশি কুকুর। সেনাবাহিনীর এই নয়া উদ্যোগে দেশি প্রজাতির কুকুরদের সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী মিরাটের সেনাবাহিনীর ডগ ট্রেনাররা ইতিমধ্যেই ৬টি দেশি কুকুরের ট্রেনিং শেষও করে ফেলেছে। চলতি বছরের শেষে দেশি কুকুরদের কাশ্মীরে পাঠানো হবে। ২০১৬ সাল থেকে ৬টি দেশি কুকুরের প্রশিক্ষণ শুরু হয়েছিল কর্নাটকে। প্রশিক্ষণের আগে শারিরীক ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় ওই দেশি কুকুরের।
তারপর প্রশিক্ষকদের বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ দেওয়া হয়। সেই পর্যায় অতিক্রম করার পরেই শুরু করা হয় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ। সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে ভবিষ্যৎতে আরও বেশি দেশি কুকুর নিয়োগ করা হবে। এতে সেনাবাহিনীর খবরও কম হবে। কারণ বিদেশি কুকুরের কেনার ও পরিচর্চার খবর অনেক বেশি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top