কাবুল, ২ অক্টোবর (হি.স.) : আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণে মৃত্যু হল আট জনের। আহত হয়েছেন ২৫ জন। বুধবার ঘটনাটি ঘটেছে কাবুলের পারওয়ান এলাকায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস জ্বালানি ভর্তি একটি ট্যাঙ্কারের পাশে দাঁড়িয়েছিল। সেসময়ই সেখানে অাইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ফাটে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আট জনের। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

অাইইডি বিস্ফোরণে মৃত আট কাবুলে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















