News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলা, আহত ৫ সিআরপিএফ জওয়ান
Image

অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলা, আহত ৫ সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ২ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদী হামলায় আহত হলেন ৫ জন সিআরপিএফ জওয়ান।বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার লাজিবাল এলাকায় টহল দিচ্ছিলেন সিআরপিএফের ৯৬ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। ঠিক সেই সময় তাদের উপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। টহলরত জওয়ানদের গাড়িকে লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হামলায় আহত হয়েছেন ৫ জন সিআরপিএফ জওয়ান। তাদের স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি লাগার কারণে ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন ও গাড়ির কাঁচ ভেঙে আহত হন আরও ২ জন জওয়ান। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাসবাদীদের ধরতে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। উপত্যকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top