News Flash

  • Home
  • Uncategorized
  • তাজা বুলেটসহ ধৃত এনআইটির ছাত্র
Image

তাজা বুলেটসহ ধৃত এনআইটির ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ এনআইটি আগরতলায় ফাইনাল ইয়ারের এক ছাত্রকে আগরতলা বিমানবন্দরে একটি তাজা বুলেট সহ গ্রেপ্তার করল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার দেশের এনআইটি ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স মিটে যোগ দিতে কলকাতা হয়ে রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ বিমানবন্দরে তার লাগেজ পরীক্ষার সময় সিআইএসএফের নিরাপত্তা রক্ষীরা তার লাগেজে একটি তাজা বুলেটের সন্ধান পায়৷ পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালায় সিআইএসএফ৷ পরে তাকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এয়ারপোর্ট থানার পুলিশ আজ সন্ধ্যায় জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, এনআইটির মাঠে ইনসাস রাইফেলের এই বুলেট পায়৷ তারপর সে এটি তার কাছেই রেখে দেয়৷ এদিন সে রাজস্থানে যাওয়ার উদ্দেশ্যে তার লাগেজে এটি নিয়ে নেয়৷ এয়ারপোর্ট থানার পুলিশ এই ঘটনার একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এই ঘটনায় এনআইটির অন্যান্য ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top