News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি হিসেবে ১০০ দিন পূর্ণ করলেন রামনাথ কোবিন্দ
Image

রাষ্ট্রপতি হিসেবে ১০০ দিন পূর্ণ করলেন রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি হিসেবে ১০০ দিন পূর্ণ করলেন রামনাথ কোবিন্দ। দেশের চর্তুদশ রাষ্ট্রপতি হিসেবে গত ২৫ জুলাই সংসদের সেন্ট্রাল হলে শপথ নিয়েছিলেন তিনি।
রাষ্ট্রপতির দফতর সূত্রে বলা হয়েছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও বেশি মজবুত করার জন্য রাষ্ট্রপতি ভারতের একাধিক রাজ্য সফর করবেন। ইতিমধ্যেই তিনি অনেক রাজ্য সফর করে ফেলেছেন। তার ইচ্ছা এই বছরের মধ্যেই গোটা দেশের প্রতিটি রাজ্য সফর করা।
যে রাজ্যগুলিতে রাষ্ট্রপতি সফর করেছেন তার মধ্যে অবিজেপি শাসিত কর্ণাটক এবং কেরলও রয়েছে। সূত্রের খবর নিজের নিরপেক্ষতার পরিচয় দিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অবিজেপি শাসিত রাজ্যগুলি পরিদর্শন করেছেন। গ্রামীণ ভারত কেমন রয়েছে তা খতিয়ে দেখতে তিনি বিভিন্ন গ্রামও ঘুরে দেখেছেন। এর পাশাপাশি রাষ্ট্রপতি ভবনকে জনগণের আরও বেশি কাছে আনার প্রচেষ্টাও করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের গ্রন্থাগারটিকে অনলাইনের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি দফতর সূত্রে বলা হয়েছে সময়ে সঠিক ব্যবহার এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মূল লক্ষ্য।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top