News Flash

  • Home
  • Uncategorized
  • মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিইউ নেতার সঙ্গে সেলফি, অভিযুক্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিইউ নেতার সঙ্গে সেলফি, অভিযুক্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পাটনা, ১ নভেম্বর (হি.স.): বিষ মদ কেলেঙ্কারিতে অভি‌যুক্ত জেডিইউ নেতার সঙ্গে সেলফি তুলে বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখরক্ষায় রাকেশ সিং নামে ব্লকস্তরের ওই নেতাকে বহিষ্কার করেছে জেডিইউ।
গত রবিবার নীতীশ কুমারের সঙ্গে রাকেশ সিংয়ের ওই ছবি প্রকাশ্যে আসে। ছবিটি তোলা হয়েছে নীতীশ কুমারের বাসভবনে। ছবিতে দেখা ‌যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশেই বসে রয়েছে রাকেশ। ছবিটি সর্বসমক্ষে আসতেই রাজ্যজুড়ে প্রবল হইচই পড়ে ‌যায়। বাধ্য হয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় জেডিইউ।
বিপাকে পড়ে নীতীশ কুমারের সাফাই, রাকেশ সিং সম্প্রতি একজন শিক্ষককে তাঁর কাছে এনেছিল। ওই শিক্ষক তাঁর ছেলের বিয়েতে পণ নেবেন না বলে জানিয়েছিলেন। তাই ওর সঙ্গে দেখা হয়েছিল। রাকেশ সম্পর্কে আমাদের কারও কোনও ধারণা ছিল না। কিন্তু ‌যখনই ওর সম্পর্কে জানতে পারি তখনই ওকে দল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালে বিহারের ভোজপুর জেলায় বিষ মদে খেয়ে ২৯ জনের মৃত্যু হয়। ওই মদ বিক্রি হয়েছিল রাকেশ সিংয়ের দোকান থেকেই। ওই ঘটানায় পুলিশ রাকেশকে গ্রেফতার করে। ইতিমধ্যেই ২ বছর জেলে কাটিয়েছে রাকেশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top