News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে তিতাস নদীতে নৌকাডুবি, মৃত্যু দুই পরীক্ষার্থীর
Image

বাংলাদেশে তিতাস নদীতে নৌকাডুবি, মৃত্যু দুই পরীক্ষার্থীর

ঢাকা, ১ নভেম্বর (হি.স.): বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে পরীক্ষার্থী বোঝাই একটি নৌকা উল্টে মৃত্যু হল দুই পরীক্ষার্থীর| এছাড়াও ১৫ জন আহত হওয়ার পাশাপাশি, নিখোঁজ রয়েছেন তিন জন পরীক্ষার্থী| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকালে নবীনগর উপজেলার বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় ১৫০ জন পরীক্ষার্থী নৌকায় চেপে থানাকান্দি থেকে কৃষ্ণনগর অভিমুখে যাচ্ছিলেন| তাদের পরীক্ষার সিট পড়েছিল কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে| থানাকান্দি থেকে কৃষ্ণনগর অভিমুখে যাওয়ার সময়, সকাল ৮.৩০ মিনিট নাগাদ তিতাস নদীতে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়|
সাঁতরে অনেকে পরীক্ষার্থী নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, মৃত্যু হয় দু’জনের| এছাড়াও ১৫ জন আহত হওয়ার পাশাপাশি, নিখোঁজ রয়েছেন তিন জন পরীক্ষার্থী| মৃত দুই পরীক্ষার্থীর নাম হল, নাদিরা আক্তার (১৩) ও সোনিয়া আক্তার (১৪)|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top