ঢাকা, ১ নভেম্বর (হি.স.): বাংলাদেশের হবিগঞ্জ সদর উপজেলায় বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল ২০টি দোকান| অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়েছেন এক ব্যবসায়ী| বুধবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ২০টি দোকান| দ্বগ্ধ হয়েছেন শামসুদ্দিন মিয়া (৩০) নামে এক ব্যবসায়ী| তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে|
দমকল কর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে একটি দোকানে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, আগুনের লেলিহান শিখায় অন্তত ২০টি দোকান পুড়ে গিয়েছে| আগুনে ঝলসে গিয়েছেন ব্যবসায়ী শামসুদ্দিন মিয়া| আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে|
বাংলাদেশে আগুনে পুড়ল ২০টি দোকান, দ্বগ্ধ ব্যবসায়ী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















