News Flash

  • Home
  • Uncategorized
  • পুদুচেরির পর্যটন প্রকল্পের জন্যে বরাদ্দ ১০৯ কোটি
Image

পুদুচেরির পর্যটন প্রকল্পের জন্যে বরাদ্দ ১০৯ কোটি

পুদুচেরি, ১ নভেম্বর (হি.স.): কেন্দ্রশাসিত এলাকা পুদুচেরির পর্যটন প্রকল্পের জন্যে ১০৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী একথা ঘোষণা করলেন। স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় পুদুচেরির পর্যটন পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।
এদিন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেছেন, পর্যটন শিল্পে পুদুচেরির প্রভূত সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে উদ্যোগী সরকার। এর পাশাপাশি পুদুচেরি শহরের আধুনিকীকরণ এবং উন্নয়নে ১,৮২৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিন প্রকল্প ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পারিদা, ডিরেক্টর জেনারেল অব পুলিশ এস কে গৌতম, ফ্রান্সের কনসাল জেনারেল ক্যাথেরিন সুয়ার্ড প্রমুখ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top