News Flash

  • Home
  • Uncategorized
  • দোষীসাব্যস্তদের নির্বাচন থেকে আজীবন বহিষ্কারের পক্ষে কমিশন
Image

দোষীসাব্যস্তদের নির্বাচন থেকে আজীবন বহিষ্কারের পক্ষে কমিশন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : দোষীসাব্যস্ত সাংসদ এবং বিধায়কদের আজীবন ভোটে লড়তে না দেওয়া উচিত বলে বুধবার সুপ্রিমকোর্টে একথা জানাল নির্বাচন কমিশন।
এদিন এক শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানতে চায়, কত শতাংশ রাজনীতিক অপরাধমূলক ঘটনায় জড়িত। তাছাড়া এই ধরনের রাজনীতিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারপ্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করার যে নির্দেশিকা শীর্ষ আদালত থেকে দেওয়া হয়েছিল তা মেনে চলা হচ্ছে কি না। বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চ জানতে চায়, অপরাধের হার কত জানা গেলে নতুন দিক খুলে যাবে। যদি দোষীসাব্যস্তের পরও রাজনীতিকদের অপরাধের সঙ্গে জড়িতে থাকা কমানো না যায় তাহলে কী হবে?
এখন জেল খাটা রাজনীতিকরা ছ’বছর ভোটে দাঁড়াতে পারেন না। রিপ্রেজ়েনটেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী, তাঁদের ভোটে দাঁড়াতে দেওয়া হয় না। কিন্তু, এই অ্যাক্ট সংবিধান বিরুদ্ধ কি না, এদিন সেই সংক্রান্ত একটি শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানতে চায়, দেশের কোনও আদালতে রাজনীতিকদের বিরুদ্ধে চলা কোনও মামলা ঝুলছে কি না বা স্টে অর্ডার রয়েছে কি না।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top