News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দু নেতার খুন হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অমৃতসরে
Image

হিন্দু নেতার খুন হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অমৃতসরে

অমৃতসর, ৩১ অক্টোবর (হি.স.): প্রকাশ্য দিবালোকে এক হিন্দু নেতার হত্যার ঘটনায় গোটা পঞ্জাব জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার প্রকাশ্য দিবালোকে হিন্দু সংঘর্ষ সেনা নামক একটি হিন্দু সংগঠনের জেলা সভাপতি বিপিন শর্মাকে গুলি করে হত্যা করে একদল দুষ্কৃতী। সেই সময় বিপিন শর্মা বাইক দাড় করিয়ে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই মোটর বাইকে করে আসা চারজনের দুষ্কৃতীর দল বিপিন শর্মার উপর চড়াও হয়ে তাকে অতর্কিতে গুলি করে। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল বলে তাদের পরিচয় জানা যায়নি। পরে বিপিন শর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। পুলিশ কমিশনার এসএস শ্রীবাস্তব জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কটা গুলি বিপিন শর্মাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে তা বলা যাবে না। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই হিন্দু নেতার উপর ১২ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতী দল।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডের প্রক্ষিতে গোটা অমৃতসর জুড়ে মঙ্গলবার বনধের ডাক দিয়েছে হিন্দু সংঘর্ষ সেনা। এই হত্যাকাণ্ডের ভিডিও মঙ্গলবার মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আরএসএস নেতা রবীন্দ্র গোসাইনকে হত্যার ১৫ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল প্রকাশ্য রাস্তায়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top