News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দাঁড় করাল প্রেমকুমার ধুমলকে
Image

হিমাচলে বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দাঁড় করাল প্রেমকুমার ধুমলকে

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা প্রেমকুমার ধুমলকে হিমাচলপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছে। ৭৩ বছর বয়স্ক বিজেপি নেতা প্রেমকুমার ধুমল দু-দুবার হিমাচলের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ ও পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেমকুমার ধুমল মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান।
হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ধুমলকে মুখ্যমন্ত্রী প্রার্থী করা হচ্ছে বলে ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমলের নেতৃত্বে লড়বে বিজেপি। ১৮ ডিসেম্বরের পরে তিনিই হবেন হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বর্তমানে ধুমল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে দায়িত্বভার সামলাচ্ছেন। মনে করা হয়েছিল, কেন্দ্রূীয় মন্ত্রী জে পি নাড্ডাকে হিমাচলপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে। কিন্ত শেষপর্যন্ত প্রেমকুমার ধুমলকে প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। ধুমলের পোক্ত জনভিত্তির জন্যে তাঁকে নাড্ডার জায়গায় দাঁড় করানো হল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top