News Flash

  • Home
  • Uncategorized
  • যোগী আদিত্যনাথের অফিসের রং পাল্টে গেরুয়া করা হচ্ছে, গেরুয়াকরণের অভিযোগ বিরোধীদের
Image

যোগী আদিত্যনাথের অফিসের রং পাল্টে গেরুয়া করা হচ্ছে, গেরুয়াকরণের অভিযোগ বিরোধীদের

লখনউ, ৩১ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসের রংবদল নিয়ে চলছে রাজনীতি। মুখ্যমন্ত্রীর অফিসের রং পাল্টে করা হয়েছে গেরুয়া। বিরোধীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অফিসের রং পাল্টে গেরুয়া করে গৈরিকীকরণের রাজনীতি আমদানি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে যোগী আদিত্যনাথের অফিস লাল বাহাদুর শাস্ত্রী ভবনের রং ছিল সাদা ও নীল। অফিসটি সেক্রেটারিয়েট অ্যানেক্স বিল্ডিং নামেও পরিচিত।
রংবদল নিয়ে বিরোধীরা প্রতিবাদ জানালেও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস গেরুয়া রঙে রাঙানো হয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী ভবনের দেওয়ালগুলি এখন গেরুয়া রঙে রাঙানো চলছে বলে জানা গিয়েছে। চলছে অন্যত্র রঙ পাল্টানো ও মেরামতির কাজও।পাশাপাশি, লাল বাহাদুর শাস্ত্রী ভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বসবার ঘরের রংও পাল্টানো হচ্ছে। বসার চেয়ারে বিছানো হচ্ছে গেরুয়া তোয়ালে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের শিক্ষা দফতর প্রাথমিক স্তরের পড়ুয়াদের গেরুয়া রঙের স্কুলব্যাগ বিলি করেছে। এছাড়া, সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে ৫০টি গেরুয়া রঙের বাস চালু করেছেন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top