News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে এলওসি বরাবর পাক সেনাবাহিনীর গুলিবর্ষণ, জখম এক নাবালিকা
Image

পুঞ্চে এলওসি বরাবর পাক সেনাবাহিনীর গুলিবর্ষণ, জখম এক নাবালিকা

জম্মু, ৩১ অক্টোবর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর (এলওসি) পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনীর হামলায়জখম হয়েছেন ১৩ বছর বয়সি এক নাবালিকা| সঙ্কটজনক অবস্থায় ওই নাবালিকাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| পাক হামলায় জখম ওই নাবালিকার নাম হল, গুলনাজ (১৩)|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার পুঞ্চ জেলার কারমারা বেল্ট-এ নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাক হামলায় জখম হয়েছেন গুলনাজ (১৩) নামে এক নাবালিকা|
উল্লেখ্য, নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| চলতি মাসের ২৬ তারিখ কের্নি সেক্টরের শের শক্তি এবং মান্ধার এলাকায় ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় পাক সেনাবাহিনী| তার আগে গত ১৮ অক্টোবর পুঞ্চ জেলায় পাক সেনবাহিনীর অতর্কিত গুলিবর্ষণে দুই বছর বয়সি শিশু সহ জখম হন ১৮ জন সাধারণ নাগরিক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top