News Flash

  • Home
  • Uncategorized
  • এক সপ্তাহের ভিতর পেঁয়াজ ও টম্যাটোর দাম কমবে : রামবিলাস পাসোয়ান
Image

এক সপ্তাহের ভিতর পেঁয়াজ ও টম্যাটোর দাম কমবে : রামবিলাস পাসোয়ান

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): মরশুমি কারণে দাম বেড়েছে পেঁয়াজ ও টম্যাটোর। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান একথা জানিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস বলেছেন, আগামী এক সপ্তাহের ভি‌তর পেঁয়াজ এবং টম্যাটোর দাম নাগালের ভিতর এসে যাবে।
রাজধানীতে পেঁয়াজ এবং টম্যাটোর দাম অত্যন্ত চড়া। জানা গিয়েছে, রাজধানীতে কেজি প্রতি পেঁয়াজের দাম ৫১ টাকা। তাছাড়া, টম্যাটোর কেজি প্রতি দাম ৮০ টাকা। মাদার ডেয়ারি থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৭ টাকায় আর টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়।
সূত্রের খবর, ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজ ও টম্যাটোর কেজি প্রতি দাম এখন ৩৩ টাকা ও ৪৫ টাকা।এদিন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সবজির দাম বাড়লেও চাল এবং গমের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর কিছুদিনের মধ্যে বাজারে নতুন সবজি আসবে। তখন বর্ধিত দাম কমে যাবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top