News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজস্থানের ১০ হাজার ডাক্তার
Image

৩৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজস্থানের ১০ হাজার ডাক্তার

জয়পুর, ৩০ অক্টোবর (হি.স.): পেশার সুরক্ষা, বেতন বৃদ্ধি এবং নাগরিক পরিষেবা-সহ ৩৩ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন রাজস্থানের ১০ হাজার ডাক্তার। রবিবার অল রাজস্থান ইন সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনে নিজেদের ইস্তফাপত্র পেশ করেছেন শয়ে শয়ে ডাক্তার। রাজস্থানের ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসকদের ইস্তফা পেশের ঘটনাকে স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ১০ হাজার টাকার গ্রেড-পের সুবিধা, বেতন পরিকাঠামোতে সংশোধন, হাউজিং সুবিধা এবং পেশার সুরক্ষার মত বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন তাঁরা। একই সঙ্গে রাজস্থানের বসুন্ধরা রাজে সরকারের কাছে আন্দোলনকারী ডাক্তাররা সব চিকিৎসককে গ্রামীণ ভাতা দেওয়ার দাবিও তুলেছেন।
ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ অজয় চৌধুরী জানিয়েছেন, রাজস্থান সরকার যদি আন্দোলনরত ডাক্তারদের দাবি মেনে না নেয়, তাহলে আরও সমস্যা বাড়বে। ৬ নভেম্বরের মধ্যে চিকিৎসকদের দাবিদাওয়া সরকার না মেনে নিলে আরও বড় আন্দোলনে নামবেন ডাক্তাররা।
আন্দোলনরত ডাক্তাররা প্রশাসনের সঙ্গে পুরোপুরি অসহযোগিতা প্রদর্শন করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আন্দোলন চললেও তাঁদের নৈতিক দায়িত্ববোধ এবং মানবিক অবস্থান থেকে সরে আসবেন না তাঁরা। যদিও আন্দোলনকারী ডাক্তারদের আশ্বস্ত করার চেষ্টা করেন রাজস্থান সরকারের স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ সরফ। তিনি বলেন, ডাক্তারদের দাবিদাওয়া নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top