News Flash

  • Home
  • Uncategorized
  • এনআইএ-র নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন যোগেশ চান্দের মোদী
Image

এনআইএ-র নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন যোগেশ চান্দের মোদী

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ১৯৮৪ ব্যাচ অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার যোগেশ চান্দের মোদী| সদ্য প্রাক্তন শরদ কুমারের স্থালাভিষিক্ত হলেন ওয়াই সি মোদী| শরদ কুমারের মেয়াদে বেশ কয়েকটি হাই-প্রোফাইল ঘটনার তদন্ত করেছে এনআইএ| যেমন- বুদ্ধগয়া মন্দির বিস্ফোরণ, নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকাকালীন পাটনায় বিস্ফোরণ, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা, আইসিস যোগ এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে অর্থ যোগানোর মামলা|
সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ অফিসার হিসেবে বিশেষ দায়িত্ব নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-য় যোগদান করেন যোগেশ চান্দের মোদী| ২০০২ থেকে ২০১০ এবং ২০১৫ থেকে ২০১৭, দু’টি স্টিন্টে প্রায় ১০ বছর সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই)-এ কর্মরত ছিলেন ওয়াই সি মোদী| এখানেই শেষ নয়, ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত মন্ত্রীপরিষদ সচিবালয়ে কাজ করেছেন যোগেশ চান্দের মোদী| জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-য় যোগদানের আগে নয়াদিল্লিতে সিবিআই অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন যোগেশ চান্দের মোদী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top