News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর বন্ধ ঘিরে হিংসা সিপিআইএম বিজেপিতে ফের সংঘর্ষ, আহত তিন, উত্তেজনা
Image

ধর্মনগর বন্ধ ঘিরে হিংসা সিপিআইএম বিজেপিতে ফের সংঘর্ষ, আহত তিন, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ অক্টোবর৷৷ গতকাল ধর্মনগর আইএসবিটিতে বিএমএস এবং টিএমএসইউ এর মধ্যে সংঘর্ষের ফলে আজ ১২ ঘন্টা ধর্মনগর মহকুমা বন্ধের ডাক দেয় বিএমএস৷ এর পর সিপিআইএম দলও ১২ ঘন্টা বন্ধের ডাকদেয়৷ আজ সকাল থেকে ধর্মনগর মহকুমার সব জাগাতেই বন্ধ সর্বাত্মক হলেও দুপুর নাগাদ চুরাইবাড়ির বাঘন এলাকায় সিপিআইএম, বিজেপি সংঘর্ষ হয়৷ কিছু বিজেপি কর্মীরা কূর্তী এলাকায় পিকেটিং করে প্রেমতলা আসার পথে বাঘন এলাকায় আসার পর ৫০/৬০ জনের সিপিআইএম সমর্থক বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়৷ দা, লাঠি, কুড়োল, বাঁশ দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে৷ দফায় দফায় চলে সংঘর্ষ৷ আহত হন বিজেপির তিনজন কর্মী৷ আহত হন ৫৪ কূর্তী কদমতলা মন্ডলের সাধারন সম্পাদক জগদীশ দেবনাথ, যুব মোর্চার সদস্য বাপী দেবনাথ ও দ্বিগ্বিজয় দে৷ পরে ঘটনাস্থল থেকে প্রেমতলা দমকল কর্মীরা দফায় দফায় আহত বিজেপি কর্মীদের কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজন বিজেপি কর্মীকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ এদিকে আহত এক বিজেপি কর্মী জানান, যখন সিপিআইএম এর ৫০/৬০ জন ক্যাডার তাদের উপর হামলা চালায় তখন ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছিল৷ কিন্তু পুলিশের ভূমিকা ছিল নিরব দর্শকের৷ তাই বেধরক ভাবে মেরেছে সিপিআইএম ক্যাডাররা৷ কদমতলা মন্ডলের সাধারণ সম্পাদক জগদীশ দেবনাথের অবস্থা গুরুত্বর৷ বর্তমানে থমথমে পরিস্থিতি চুরাইবাড়ি ও কদমতলা৷  বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী গোটা উত্তর জেলায় মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রেখেছেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পদস্থ আধিকারীকরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top