News Flash

  • Home
  • Uncategorized
  • চারিপাড়ায় নরকঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য
Image

চারিপাড়ায় নরকঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ চারিপাড়ার পুলিশ পাড়ার সর্দার মুড়ায় নরকঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে লাইনের কাজ করার জন্য জঙ্গল পরিস্কার করছিলেন শ্রমিকরা৷ শনিবার দুপুরে শ্রমিকরা দেখতে পান একটি গাছের নিছে নরকঙ্কাল পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেছে৷ নরকঙ্কালের পাশে একটি প্যান্ট, শার্ট ও একজোড়া জুতো উদ্ধার করা হয়৷ গাছে ঝুলে থাকা একটি দড়িও উদ্ধার হয়৷ আশঙ্কা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা এটি৷ তবে মৃতব্যক্তি সনাক্ত হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top