News Flash

  • Home
  • Uncategorized
  • মোগাদিশুতে গাড়িবোমা বিস্ফোরণে মৃত ১৩
Image

মোগাদিশুতে গাড়িবোমা বিস্ফোরণে মৃত ১৩

মোগাদিশু, ২৯ অক্টোবর (হি.স.) : গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জনের প্রাণ গেল সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে৷ জানা গিয়েছে, শনিবার ওই বিস্ফোরণ হয় স্থানীয় একটি হোটেলের সামনে৷ মৃতদেহ মধ্যে সোমালিয়ার এক প্রাক্তন সাংসদ ও এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকও রয়েছেন৷ ওই ঘটনায় ১৬ জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া স্থানীয় পুলিশের দাবি, দ্বিতীয় একটি বিস্ফোরণ এবং হোটেলের ভিতরে গুলির শব্দ শোনা গিয়েছে৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যে এলাকায় এদিনের ঘটনা ঘটেছে, তা মোগাদিশুর হাইপ্রোফাইল জোন হিসাবেই পরিচিত৷ সেখানে সেদেশের প্রেসিডেন্টের বাসভবন রয়েছে৷ এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে থাকেন৷
আফ্রিকার জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত আল শাবাব এই গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে৷ হোটেলের মধ্যে এখনও তাদের জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলেও তারা জানিয়েছে৷ তবে হামলার ধরন দেখে তা আল-শাবাব জঙ্গিগোষ্ঠী করেছে বলে ধারণা স্থানীয় প্রশাসনেরও৷কারণ, ওই জঙ্গি সংগঠন সাধারণত মোগাদিশুর হাইপ্রোফাইল জোনগুলিকেই টার্গেট করে৷
জঙ্গিদের দাবির সঙ্গে মিলে গিয়েছে এক প্রত্যক্ষদর্শীর বয়ানও৷ মহম্মদ ডেক হাজি নামে ওই ব্যক্তি সামান্যর জন্য ওই বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছেন৷ আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে তিনি জানিয়েছেন, অন্তত তিনজন বন্দুকবাজকে তিনি হোটেলে ঢুকতে দেখেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top