News Flash

  • Home
  • Uncategorized
  • গর্ভপাত করানোর জন্য সম্পূর্ণ সিদ্ধান্ত মায়ের, জানাল শীর্ষ আদালত

গর্ভপাত করানোর জন্য সম্পূর্ণ সিদ্ধান্ত মায়ের, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : গর্ভপাত করানোর জন্য আবশ্যক নয় স্বামীর অনুমতি৷ শনিবার গর্ভপাত সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক নারী তাঁর গর্ভস্থ ভ্রূণকে জন্ম দেবেন কিনা, এটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত৷ যদি তিনি সন্তান জন্মের জন্য প্রস্তুত না থাকেন অথবা গর্ভস্থ ভ্রূণকে জন্ম দিতে না চান তাহলে অন্য কারোর সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার নেই ৷
গর্ভপাত সংক্রান্ত এই মামলায় সুপ্রিমকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্ত্রী যেহেতু নিজের গর্ভে ভ্রূণটি ধারণ করেছেন , তাই এব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্তে নেওয়ার অধিকার তাঁরই৷ এক্ষেত্রে মহিলার স্বামীর অনুমতির কোনও প্রয়োজন নেই৷ চণ্ডীগড়ের বাসিন্দা এক ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ সেই মামলার শুনানিতেই এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত৷
১৯৯৪ সালে মামলাকারীর সঙ্গে চণ্ডীগড়েরই এক মহিলার বিবাহ হয়৷ বিয়ের এক বছর পরে তাদের একটি পুত্রসন্তান হয়৷ কিন্তু সাংসারিক সমস্যার কারণে তারা আলাদা হয়ে যান৷ ডিভোর্স মামলা চলাকালীন কোর্টের পরামর্শে ফের তারা ২০০২-এর নভেম্বর থেকে একসঙ্গে থাকতে শুরু করেন৷ এই সময়ে মামলাকারীর স্ত্রী ফের গর্ভবতী হয়ে পড়েন৷ কিন্তু সম্পর্কের অবনতির কারণে তিনি ডিভোর্সের সিদ্ধান্তেই অনড় থাকেন৷ একইসঙ্গে গর্ভপাতের সিদ্ধান্ত নেন৷
নতুন সমস্যার সূত্রপাত এখানেই৷ মহিলার স্বামী গর্ভপাতে অসম্মতি জানান৷ একইসঙ্গে তাঁর অনুমতি ছাড়া গর্ভপাত করানোর জন্য মহিলার বিরুদ্ধে আদালতে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেন৷ তাঁর দাবি, সম্মতি ছাড়া তাঁর ঔরসে সৃষ্ট ভ্রূণের অ্যাবরশন করানোর জন্য তিনি সাংঘাতিক আঘাত পেয়েছেন এবং মানসিক যন্ত্রণা ভোগ করেছেন৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাকারী এই আবেদন খারিজ করে দেয়৷ একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিজের গর্ভস্থ ভ্রূণ নিয়ে স্ত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত৷ এমনকি একজন ভারসাম্যহীন গর্ভবতী মহিলাও নিজের গর্ভপাতের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top