News Flash

  • Home
  • Uncategorized
  • ‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ, তবে অন্যান্য ধর্মাবলম্বীরাও দেশে বসবাস করতে পারেন, মন্তব্য মোহন ভগবতের
Image

‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ, তবে অন্যান্য ধর্মাবলম্বীরাও দেশে বসবাস করতে পারেন, মন্তব্য মোহন ভগবতের

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : ‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ৷ কিন্তু তাই বলে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করতে পারবেন না এমন কোনও কথা নেই৷ এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত৷ শনিবার ইন্দোরে আরএসএস পরিচালিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন ভগবত৷ তিনি আরও জানিয়েছেন, বিজেপি সরকারের নিজেদের শুধুমাত্র দেশের উন্নয়ন সম্ভব নয়৷ সমাজের পরিবর্তনের দাবি করেন তিনি৷ একইসঙ্গে তিনি বলেন, ‘জার্মানি কাদের দেশ? জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।’ নিজের মন্তব্যকে আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘ভারত মায়ের সন্তান যাঁরা এবং ভারতীয় বংশোদ্ভুত যাঁরা ভারতীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বসবাস করেন তাঁরাই আসল হিন্দু।’ তিনি আরও জানান, সরকার একা সমাজকে বদলে দিতে পারবে না। সরকার এবং সমাজ দু’জনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে উন্নয়নের ক্ষেত্রে।

একইসঙ্গে মোহন ভগবত দাবি করেছেন, কোনও দল বা নেতার পক্ষে এই দেশের উন্নয়ন করা সম্ভব নয়৷ কিন্তু এই দেশের পরিবর্তন একান্ত প্রয়োজন৷ তাই ভারতকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে ভারতের সমাজ ব্যবস্থার পরিবর্তনের বিশেষ প্রয়োজন৷

এই প্রসঙ্গে প্রাচীন কালের কথাও টেনে আনেন৷ তিনি দাবি করেন, অতীতে সমাজের উন্নয়নের জন্য ভগবানের উপর নির্ভর করত সাধারণ মানুষ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে৷ দেশের তথা সমাজের উন্নয়নে সকলে এখন সরকারের উপরে নির্ভর করছে৷ কিন্তু সমাজের পরিবর্তন যতদিন না হচ্ছে সরকারের পক্ষে আর কিছু করা সম্ভব নয়৷ সমাজের পরিবর্তন হলেই দেশের উন্নয়ন হবে, যার প্রভাব পড়ছে সরকারের সমাজ ব্যবস্থার উপর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top