News Flash

  • Home
  • Uncategorized
  • ডেঙ্গু, চিকুনগুনিয়ার টিকাকরণ, রাজ্যেও ১৬ টি স্থানে সমীক্ষা
Image

ডেঙ্গু, চিকুনগুনিয়ার টিকাকরণ, রাজ্যেও ১৬ টি স্থানে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিস এনকেফেলাইটিস ইত্যাদি রোগের হাত থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তা নিয়ে এখন গবেষণা শুরু হয়েছে৷ ভারত সরকার দেশের ১৫টি রাজ্যে ৬০টি জেলায় এবিষয়ে সমীক্ষা করবে৷ আগামী ১ নভেম্বর থেকে তিন মাস ধরে চলবে সমীক্ষার কাজ৷ ত্রিপুরায় ১৬টি স্থানে সমীক্ষা করা হবে৷ এই সংবাদ জানিয়েছেন আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসার ডা সুব্রত বৈদ্য৷ তিনি জানান, ন্যাশানাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, আইসিএমআর এর পূর্বোত্তরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র এবং আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ যৌথ উদ্যোগে ওই টিকা নিয়ে সমীক্ষা করবে৷ আগামী ১নভেম্বর থেকে তিনমাস ধরে সারা রাজ্যে ১৬টি স্থানে রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ তিনি জানিয়েছেন, হেজামারা, মেলাঘর, খোয়াই নগর পঞ্চায়েত এলাকা, বিশালগড় নগরপঞ্চায়েত এলাকা, কিল্লা, ঋষ্যমুখ, সাব্রুম, সালেমা, ছামনু, অমরপুর, কদমতলা, জম্পুই, কৈলাসহর এবং ধর্মনগরে সমীক্ষার কাজ করা হবে৷ সমীক্ষার কাজ সম্পন্ন হওয়ার পর রিপোর্ট তৈরি করে পাঠানো হবে৷
উল্লেখ্য, রাজ্যে এবছর এখন পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু রোগী চিহ্ণিত হয়েছে৷ তাঁরা সবাই জিবি হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ ডা বৈদ্য জানিয়েছেন, এখন ডেঙ্গুর রোগ নির্ণয় জিবিতেই করা যাচ্ছে৷ রক্তের নমুনা সংগ্রহ করার পর সঙ্গে সঙ্গেই তা পরীক্ষা করা হচ্ছে৷ ফলে, রোগী দ্রুত সুস্থ হচ্ছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top