News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ শরিক শিবসেনার বিরুদ্ধে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
Image

এনডিএ শরিক শিবসেনার বিরুদ্ধে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): শরিক শিবসেনার বিরুদ্ধে বিষোদ্গার করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারের সব সিদ্ধান্তের বিরোধীতা করে চলেছে শিবসেনা৷ প্রশাসনিক কোন সিদ্ধান্ত পছন্দ না হলে দলের অভ্যন্তরে তারা মতামত দিতেই পারে৷ কিন্তু শাসক দলে থেকে বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না৷ মানুষ কিন্তু তা মেনে নেবে না’’। তিনি সাফ জানান জোট বজায় রাখতে গেলে এই ‘দ্বৈত নীতি’ ছাড়তে হবে৷

তিনি আরও বলেন ‘‘সরকারের সব সিদ্ধান্তের বিরোধীতা করে চলেছে শিবসেনা৷ প্রশাসনিক কোন সিদ্ধান্ত পছন্দ না হলে দলের অভ্যন্তরে তারা মতামত দিতেই পারে৷ কিন্তু শাসক দলে থেকে বিরোধী দলের ভুমিকা পালন করা যায় না৷ মানুষ কিন্তু তা মেনে নেবে না’’। উল্লেখ্য বিজেপির সঙ্গে এনডিএ জোটে থেকেও কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের একাধিক নীতির জনসমক্ষে বিরোধীতা করে চলেছেন শিবসেনা। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী শিবসেনা যদি এনডিএ থেকে বেরিয়ে যায় তবে সংখ্যালঘু হয়ে পড়বে রাজ্য বিজেপি। সেক্ষেত্রে শরদ পাওয়ারের এনসিপি দলের সমর্থন নিয়ে চলতে হবে বিজেপিকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top