News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনের দুই আধিকারীক আসছেন ২ নভেম্বর
Image

নির্বাচন কমিশনের দুই আধিকারীক আসছেন ২ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যে আসছেন সহকারি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ তাঁর সাথে আসবেন নির্বাচন কমিশনের অধিকর্তা৷ আগামী ২ নভেম্বর তাঁরা রাজ্যে আসবেন৷ তাঁদের এই রাজ্য সফরের উদ্দেশ্য হল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা৷ জানা গেছে, সহকারী নির্বাচন কমিশনার আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার পর্যালোচনা করবেন৷ ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার তালিকা, বিভিন্ন বুথের অবস্থা পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার কি পরিস্থিতি তা সমস্তকিছু পর্যালোচনা করবেন তিনি৷ এদিকে, নির্বাচন কমিশনের অধিকর্তা রাজ্যে এসে আয়কর দপ্তর এবং শুল্ক ও আবগারি দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন৷ মূলত, নির্বাচনের মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম জিনিসপত্র রাজ্যে আনবে৷ ঐ সমস্তকিছু আনার ক্ষেত্রে সঠিকভাবে কর সংগ্রহ করার বিষয়ে বৈঠকে তিনি আলোচনা করবেন৷
বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনীকান্ত৷ তিনি আরো জানান, আরও ভাল নির্বাচনী পরিষেবা, ভোটার তালিকায় বিশ্বস্ততা বাড়ানো, সর্বোচ্চ নাম নথিভুক্তকরণের জন্য সারা দেশে (গুজরাট এবং হিমাচলপ্রদেশে ছাড়া) নির্বাচক তালিকায় বিশেষ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর অঙ্গ হিসেবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০১৭ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন৷ তারা মৃত, স্থানান্তরিত, বাদ যাওয়া ভোটার শনাক্ত করবেন এবং ২০১৮ এর খসড়া ভোটার তালিকার অশুদ্ধ তথ্যও সংশোধন করবেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, ২৪ আগস্ট, ২০১৭ পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা হল ২৫ লক্ষ ৫ হাজার ৯৯৭ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৭৫ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৩০ হাজার ৬২৮ জন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top