News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে কাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে রাজধানী এক্সপ্রেসের
Image

আগরতলা থেকে কাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে রাজধানী এক্সপ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ মাঝে একটা দিন৷ বহু প্রতিক্ষার অবসান হবে৷ ২৮ অক্টোবর দুপুর একটায় রেল পরিষেবায় রাজ্যে ইতিহাস সৃষ্টি করে আগরতলা ষ্টেশনে আনুষ্ঠানিকভাবে সাইরেন বাজবে রাজধানী এক্সপ্রেসের৷ ট্রেনটি রওয়ানা দেবে জাতীয় রাজধানী দিল্লির উদ্দেশ্যে৷ আপাতত সপ্তাহে একদিন চলবে আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস৷ মোট ১৪টি বগি নিয়ে আগামী শনিবার দিল্লি রওয়ানা দেবে রাজধানী এক্সপ্রেস৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এই রাজধানী এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন৷ আগরতলা স্টেশনে উপস্থিত থাকবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেইন৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথাগত রায়৷ এছাড়াও থাকবেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, পরিবহন মন্ত্রী মানিক দে, রাজ্যের তিন সাংসদ এবং স্থানীয় বিধায়ক দিলীপ সরকার৷ সাথে থাকবেন রেলের বিভিন্ন পদাধিকারীরা৷
বৃহস্পতিবার রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে চালানোর সবুজ সংকেত দিয়েছে রেলওয়ে বোর্ড৷ সাথে তৈরি হয়ে গেছে বাণিজ্যিক স্টপেজের তালিকা৷ রাজ্যে এই সুপারফাস্ট ট্রেনটি কেবলমাত্র ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ দেবে৷ তাছাড়া দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, হুজাই, গুয়াহাটি, কামাক্ষ্যা, রাঙ্গিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনি, পাটলিপুত্র, মুঘলসরাই এবং কানপুরে এই ট্রেনের বানিণজ্যিক স্টপেজ রয়েছে৷ সপ্তাহে প্রতি সোমবার আগরতলা থেকে এবং প্রতি বুধবার দিল্লি থেকে এই ট্রেন চলবে৷ আগরতলা থেকে দিল্লির দুরত্ব এই ট্রেন ৪১ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করবে৷
এই ট্রেনে একটি প্রথম শ্রেণীর এসি কামরা, একটি এসি হট বাফেট কার, দুটি এসি টু টায়ার, আটটি এসি থ্রি টায়ার এবং পাওয়ার কাম লাগেজ ভ্যান দুটি মোট ১৪টি বগি রয়েছে৷ আপাতত নিউ করিমগঞ্জ স্টেশনে এই ট্রেনের কোন বাণিজ্যিক স্টপেজ রাখা হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top