News Flash

  • Home
  • Uncategorized
  • অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় যুবদলে ১৩ বিশ্বকাপার
Image

অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় যুবদলে ১৩ বিশ্বকাপার

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : এবার অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে নামছে ভারতীয় যুব দল৷ নভেম্বরে এই চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে যুব দল৷ সেই ম্যাচের জন্যই ভারতের অনূর্ধ্ব-১৯-র ২৩ জনের দলে সুযোগ পেল ভারতের অনূর্ধ্ব-১৭ দলের ১৩ জন বিশ্বকাপার৷ প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকছেন অনূর্ধ্ব-১৭ কোচ নর্টন দি মাতোস৷ সেই ১৩ জনের দলে অবশ্য নেই অভিজিৎ সরকার, কোমাল খাটাল, অনিকেত যাদবরা৷ ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে বেছে নেওয়া হয়েছে ১০ জনকে৷ অভিজিৎ না থাকলেও বাংলার দুই বিশ্বকাপার জিতেন্দ্র সিং ও রহিম আলি ২৩ সদস্যের দলে রয়েছে৷
মনে করা হচ্ছে, এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলোতে ইয়ামেন ও সৌদি আরব ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে শক্তিশালী ফুটবলারদের দলে রাখতেই চেয়েছেন মাতোস তাই অজিভিৎ সরকারকে বাদ দেওয়া হয়েছে৷এএফসি-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে দোহাতে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের৷ কাতারের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দোহায় ম্যাচ খেলবে জিকস্যান-ধীরাজরা৷
অাগামী ৪ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড৷ এরপর ৬ নভেম্বর ইয়ামেন ও ৮ নভেম্বর টুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top