News Flash

  • Home
  • Uncategorized
  • বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪৭ শ্রমিক
Image

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪৭ শ্রমিক

জাকার্তা, ২৬ অক্টোবর (হি.স.) : বাজি কারখানায় বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত গোটা এলাকা৷ মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৭ জনের৷ গুরুতর আহত হয়েছেন প্রায় ৪৫ জন৷ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে৷
জানা গিয়েছে, জাকার্তার গুরুত্বপূর্ণ এলাকা টানজিরাংয়ের একটি বাজি কারখানায় বৃহস্পতিবার আচমকাই আগুন লাগে৷ মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ ভয়াবহ আকার নেয় কারখানার আগুন৷ কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা৷ কারকানাটিতে ১০৩ জন শ্রমিক কাজ করছিলেন, যখন আগুন লাগে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কারখানা চত্বর থেকে ২৩ জনের দেহ উদ্ধার করে দমকল ও পুলিশ বাহিনী৷ কালো ধোঁয়া থাকায় উদ্ধারকার্য ব্যাহত হয়৷ আগুনের শিখায় কারখানার একাংশ ভেঙে পড়ে৷ পরপর দুটি বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ কারখানা সংলগ্ন এলাকায় একটি জনবসতিও রয়েছে৷ নিরাপদে সেখানকার বাসিন্দাদের সরিয়ে দিয়েছে দমকল৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, এমনই আশঙ্কা কারখানা কর্তৃপক্ষের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top