News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখী স্বাস্থ্য মিশনের কর্মচারী কল্যাণ সমিতি
Image

নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখী স্বাস্থ্য মিশনের কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ ভোটের মুখে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে ৭ দফা দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা এন এইচ এম কর্মচারী কল্যাণ সমিতি৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মচারী শোষনে বামফ্রন্ট সরকারের বিরুপ সমালোচনা করেছেন সমিতির কর্মকর্তারা৷ স্বাস্থ্য মিশনে কর্মরত ২৩০০ এন এইচ এম কর্মীদের অর্জিত অধিকার রক্ষার দাবীতে নবগঠিত সংগঠনের জন্মলগ্ণেই সরকার বিরোধী আন্দোলন কর্মসূচীর ঘোষণা সমিতির সভাপতি অভিনাশ ত্রিপুরা৷ তাদের দাবী এন এইচ এমে কর্মরত সমস্ত ধরনের মেডিক্যাল, প্যারা মেডিক্যাল এবং ম্যানেজারিয়াল কর্মচারীদের নিয়মিত করন, বেতন বৈষম্য দূর করে সমকাজে এম বেতন চালু করা, ১১ মাসের কন্টিনিউশন প্রথা তুলে রাজ্য সরকারী কর্মচারীদের মতো সার্ভিস রুল প্রনয়ন,  এন এইচ কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ করে অন্যায়ভাবে বদলী রদ, ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দপ্তরে আর ও আর বানিয়ে ধাপে ধাপে এন এইচ এম সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে৷ শ্রমিক, কর্মচারী শোষকের কাঠগড়ায় সরকারকে দাঁড় করিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রীত্রিপুরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top