News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় কারচুপি, মুখ্য নির্বাচন আধিকারীককে ডেপুটেশন বিজেপির
Image

ভোটার তালিকায় কারচুপি, মুখ্য নির্বাচন আধিকারীককে ডেপুটেশন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ভোটার তালিকা সংশোধন করা নিয়ে শাসক দলের ক্যাডার এবং কতিপয় আধিকারিকের যোগসাজশের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্র্বচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি৷ মুখ্য নির্বাচন আধিকারিক সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছিলেন৷ আজ বিজেপির এক প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে রাজ্যের মুখ্য নির্র্বচন আধিকারিক শ্রীরাম তরুনীকান্তের সঙ্গে সাক্ষাত করেন৷ নাতিদীর্ঘ আলোচনার পর প্রতিনিধি দলের নেতা বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক জানান, গত ২৫ বছর ধরে সিপিআইএম ভোটার তালিকায় কারচুপি করে ক্ষমতায় টিকে আছে৷ কিন্তু বিজেপি এসব আর হতে দেবে না৷ এসবের বিরুদ্ধে বিজেপি পথে নামতেই শাসক দলের ক্যাডাররা হামলা হুজ্জতি শুরু করে দিয়েছে৷ কিন্তু কোন ভাবেই আর বরদাস্ত করা হবে না৷

তিনি আরও বলেন, কতিপয় আধিকারিকও শাসক দলের হয়ে ভোটার তালিকায় গড়মিলে সহযোগিতা করছেন৷ বিজেপি তাদেরও সতর্ক করে দিতে চাইছে৷ মুখ্য নির্র্বচনি আধিকারিক সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন৷ পরিতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা এবং দুর্গাপদ পোদ্দার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top