News Flash

  • Home
  • Uncategorized
  • ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান
Image

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান

শ্রীনগর, ১৩ অক্টোবর (হি.স.): ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরের পুঞ্চের কেজি সেক্টরকে টার্গেট করে তারা৷ পাকিস্তানের এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিল ভারতীয় সেনাবাহিনীও৷ গত ২৪ঘন্টায় এই নিয়ে তিনবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ কিছুদিন ধরে ভারতীয় সীমান্তে মোটামুটি শান্তই ছিল পাকিস্তানি সেনা৷ তবে অনুপ্রেবেশের ঘটনা ক্রমাগত ঘটে যাচ্ছিল৷ ভারতীয় সেনা তা রুখেও দিচ্ছিল৷ কয়েকদিন আগে মীরবাজারের মালপোরা এলাকায় সিআরপিএফ পার্টি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় ১ জওয়ান আহত হন৷ তাঁর নাম আনওয়ার আলি৷ তিনি ৬৬ ব্যাটেলিয়ানের জওয়ান৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপর তাঁকে শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের দিক থেকে ছুটি আসে গুলি৷ জবাব দেন ভারতীয় জওয়ানরাও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top