News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর জন্যই গুজরাট নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি অভিযোগ কংগ্রেসের
Image

মোদীর জন্যই গুজরাট নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি অভিযোগ কংগ্রেসের

আহমেদাবাদ, ১৩ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশন বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে। অথচ গুজরাট নির্বাচনের ক্ষেত্রে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি| কংগ্রেসের অভিযোগ, আগামী ১৬ অক্টোবর গুজরাতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্যই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি। এই অবস্থায় হিমাচলের সঙ্গে গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা করলে মোদীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে প্রকল্প ঘোষণা করা সম্ভব হত না। এই কারণেই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। কারণ, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই চালু হয়ে যায় আদর্শ নির্বাচনী আচরণ বিধি। যদিও কমিশনের যুক্তি, গুজরাত সরকার আচরণবিধি চালু হলে রাজ্যের বন্যা দুর্গতদের ত্রাণের কাজ ব্যাহত হওয়ার কথা বলেছে। তাই গুজরাতের ভোটের নির্ঘন্ট হিমাচলের সঙ্গে ঘোষণা করা হয়নি।মনে করা হয়েছিল বৃহস্পতিবারই হিমাচল ও গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গতকাল ঘোষণা করেন যে, হিমাচলে ৯ নভেম্বর ভোট হবে। গণনা হবে ১৮ ডিসেম্বর। কিন্তু গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি।কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলও প্রশ্ন তুলেছে, যেখানে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের কথা বলা হচ্ছে সেখানে দুটি রাজ্যের ভোটের নির্ঘন্ট একসঙ্গে ঘোষণা করার ক্ষেত্রে সমস্যা কোথায়!

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top