News Flash

  • Home
  • Uncategorized
  • তিনবাহিনীর একীকরণের পক্ষে সওয়াল প্রতিরক্ষামন্ত্রীর
Image

তিনবাহিনীর একীকরণের পক্ষে সওয়াল প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : দেশের প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পরে সীমান্তবর্তী সেনা ছাউনিগুলি পরিদর্শন করার অভিজ্ঞতাকে ব্যক্ত করতে গিয়ে ‘চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দিল্লিতে অনুষ্ঠিত সেনাবাহিনীর এক সভায় বক্তব্য রাখতে তিন বাহিনীর একীকরণের উপর জোর দেন প্রতিরক্ষামন্ত্রী। যেকোন আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ, যোগাযোগ, রসদ বন্টন এবং সাইবারের বিষয়গুলির উপর তিন বাহিনীকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

সেনাবাহিনীর মনোবলকে অক্ষুণ্ণ রাখার প্রসঙ্গে বর্তমান মোদী সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ তা ফের একবার মনে করিয়ে দেন তিনি। পাশাপাশি চিন সীমান্তে স্থিতাবস্থার উদ্দেশ্যসাধনের জন্য কূটনৈতিক প্রতিরক্ষামূলক যে নীতি ভারতীয় সেনাবাহিনী নিয়েছে তারও প্রশংসা করেন তিনি। সেনাবাহিনী পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে সওয়াল করেণ তিনি। এই বিষয়ে পরে থাকা প্রকল্পগুলির দ্রুত কার্যকর হবে বলে তিনি আশ্বস্ত করেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

উল্লেখ্য প্রতিরক্ষামন্ত্রকের কার্যভার গ্রহণ করার পরে সিয়াচেনসহ চিন সীমান্ত বরারবর একাধিক সেনাছাউনি পরিদর্শণ করার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে মোতায়ন থাকা সেনা আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top