News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যায় ধৃত যুবক জেল হেফাজতে, পুলিশ এখনো সন্ধান পায়নি নিখোঁজ চালকের
Image

সাংবাদিক হত্যায় ধৃত যুবক জেল হেফাজতে, পুলিশ এখনো সন্ধান পায়নি নিখোঁজ চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় ধৃত শচীন্দ্র দেববর্র্মকে শনিবার পুলিশ

সাংবাদিক হত্যায় অভিযুক্ত শচীন্দ্র দেববর্মাকে শনিবার আদালতে তোলা হয়৷ ছবি নিজস্ব৷

রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত৷
এদিন তাকে আদালতে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে নানারকম অঙ্গভঙ্গি এবং হুমকি দিয়েছে শচীন্দ্র দেববর্র্ম৷ জানা গেছে, পুলিশ আদালতে পুনরায় তাকে পুলিশ রিমান্ডে রাখার কোন আর্জি জানায়নি৷ আগামী ২০ অক্টোবর পুনরায় তাকে আদালতে তোলা হবে৷ ততদিন প্রয়োজনে জেল হেপাজতে রেখেই পুলিশকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত৷
এদিকে, বর্তমানে ত্রিপুরা উপজাতি এলাকা স্বাশাসিত জেলা পরিষদের সদর দপ্তর খুমুলুখ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আপাতত ১৪৪ ধারা তুলে নেয়া হয়েছে৷ তবে এলাকাতে এখনও পর্যন্ত পরিমাণে নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে৷ অন্যদিকে গত বুধবার বলেন্দ্র দেববর্মাকে গ্রেফতারের পর থেকে তার দেওয়া তথ্যেত বিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানও হও নিখোঁজ জীবন দেবনাথের৷ কিন্তু এখনও গাড়ি চালক জীবন দেবনাথের কোন খোঁজ পাওয়া যায়নি৷ এদিকে পুলিশ তল্লাশির সুবিধার জন্য সন্দেহজনক কয়েক স্থানে জঙ্গলে ড্রজার নামিয়ে জঙ্গল পরিষ্কার করে৷ খোঁড়া হয় মার্টিও৷ এমনকি পার্শ্ববতী একটি ছড়ার জল বাধ দিয়ে শুকনো অংশে মার্টি খুঁড়ে তল্লাশি চালানো হয়৷ কিন্তু দেহ পাওয়া যায়নি৷ অনেক খোঁজর পর পুলিশের ধারণা বলেন্দ্র দেববর্মা হয়তো মিথ্যা বলছে নয়তো পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ তাই পুলিশ আপাতত বলেন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্যের সত্যতা যাচাই করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top