News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে উল্টে গেল ম্যাক্স, ছাবিবশ জন আইপিএফটি কর্মী আহত, আশঙ্কাজনক ছয়
Image

শান্তিরবাজারে উল্টে গেল ম্যাক্স, ছাবিবশ জন আইপিএফটি কর্মী আহত, আশঙ্কাজনক ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ সভা শেষে বাড়ি ফেরার পথে ভয়ানক দুর্ঘটনার শিকার হলেন ২৬ জন

শান্তিরবাজারে দুর্ঘটনাগ্রস্ত বুলেরো ম্যাক্স৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

আইপিএফটি কর্মী৷ দুর্ঘটনায় চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে৷ আইপিএফটি কর্মীদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে৷
শনিবার মনু থানাধিন মনপাথর বাজারে মিছিল ও সভা সংগঠিত করেছে আইপিএফটি৷ জনৈকা উপজাতি কিশোরির রহস্য মৃত্যুর সিআইডি তদন্তের দাবিতেই এদিন আইপিএফটি বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করে৷ সভা শেষে মনপাথর থেকে শিবপুর যাওয়ার পথে শান্তির বাজার মহকুমাধিন নারাইফাং এলাকায় টিআর-০৩-সি-১৬৮৫ নম্বরের বুলেরু ম্যাক্স গাড়িটি বাঁক নিতে গিয়ে উল্টে যায়৷ তাতে, ২৬ জন আইপিএফটি কর্মী গুরুতর ভাবে আহত হন৷ গাড়ির চালকও মারাত্মক ভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তির বাজার মহকুমা হাসপাতালে পাঠায়৷ উদ্ধার কার্যে স্থানীয় বিএসএফ জওয়ানরাও সহায়তা করেছেন৷
এদিকে শান্তির বাজার মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদয়পুর ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখান থেকে ৬ জনকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ জানা গেছে, এই ৭ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারিরীক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে৷
এদিনের এই দুর্ঘটনার জন্য চালকের বেপরোয়া গতি দায়ি বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি যে অবস্থায় রাস্তায় সম্পুর্ণ উল্টে গেছে তাতে নিশ্চিত যে চালক প্রচন্ড গতিতে গাড়িটি চালাচ্ছিলেন৷ তাই, বাঁক নিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে৷ শান্তির বাজার থানার পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে গেছে৷
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে দেখা দিয়েছে রাজনৈতিক দল সংগঠনগুলির জনসভায় গাড়িতে ওভার লোড করে কিংবা বিপদের ঝুকি নিয়ে কর্মী সমর্থকরা যাতায়াত করেন৷ এক্ষেত্রে পুলিশ প্রশাসনও তেমন কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করে না৷ তাতে প্রায়ই দুর্ঘটনায় পড়ে গাড়িগুলি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top