News Flash

  • Home
  • Uncategorized
  • দখল হচ্ছে পার্টি অফিস, আইন অমান্যের হুমকি প্রদেশ কংগ্রেসের
Image

দখল হচ্ছে পার্টি অফিস, আইন অমান্যের হুমকি প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ দখল হয়ে যাচ্ছে কংগ্রেস অফিস৷ তাই আইন শৃঙ্খলা রক্ষা এবং কংগ্রেস অফিস দখল

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সংবাদিক সম্মেলনে৷ ছবি নিজস্ব৷

মুক্ত করতে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না নিলে আইন অমান্য আন্দোলনে হুমকি দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা পুলিশ প্রশাসনকে এই ভাবেই সতর্ক করেছেন৷ পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, এই ভাবে বিজেপি রাজ্যের মানুষের মন জয় করতে পারবে না৷
এদিকে, খুন হওয়া যুবা সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছে কংগ্রেস৷ একই সঙ্গে দোষীদের গ্রেফতারের জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছে দল৷ এদিন বীরজিৎ সিনহা বলেন, দল এই হত্যাকান্ডের বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছে৷ রাজ্য পুলিশের তদন্তে কোন আস্থা নেই কংগ্রেসের৷ নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার এবং অপর এক সাংবাদিকের নিখোঁজ গাড়ির চালক জীবন দেবনাথের উদ্ধারের জন্য কংগ্রেস রাজ্য সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিচ্ছে রাজ্য সরকারকে৷ অন্যথায় দল বড় ধরনের আন্দোলন যাবার ঘোষণা দিতে বাধ্য হবে৷ উল্লেখ করা যেতে পারে কংগ্রেস ভিন্ন অন্য সমস্ত বাম বিরোধী রাজনৈতিক দল এই হত্যাকান্ডে সিবিআই তদন্ত দাবী করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top